মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ আগুন

দুবাইয়ের সবচেয়ে বড় বন্দর জেবেল আলী পোর্টের একটি কন্টেইনার জাহাজে বুধবার আগুন লেগে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর জাহাজটি থেকে কমলা রংয়ের জ্বলন্ত শিখা বের হতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দুবাই মিডিয়া অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি কন্টেইনার বিস্ফোরণের পর বন্দরে নোঙর করা একটি জাহাজে আগুন ধরে যায়। পরে বন্দর কর্তৃপক্ষ সেটি নিয়ন্ত্রণে আনে।’

এই ঘটনার পর স্থানীয়দের ভেতর আতঙ্ক ছড়ায়। ২৫ কিলোমিটার এলাকার ভেতর যারা ছিলেন তারা দরজা-জানালা বন্দ করে বাসা থেকে নেমে পড়েন।

বিস্ফোরণ এলাকার পাশে তিনটি অঞ্চল রয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবাস করেন।

ঠিক কী কারণে এমনভাবে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

দুবাই প্রশাসন বৃহস্পতিবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছে, দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কেউ হতাহত হননি।

দুবাইয়ের এই বন্দরটি অন্যতম ব্যস্ত এলাকা। মধ্যপ্রাচ্যের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এখান দিয়ে সচল থাকে।

দুবাই মিডিয়া অফিস বলছে, এই ধরনের ঘটনা পৃথিবীর যেকোনো স্থানে ঘটতে পারে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com