মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
পাকিস্তানের সরকারি ঋণ মাত্র ১১ মাসের মধ্যে ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুনে অর্থবছর শেষ হওয়া পর্যন্ত এ হিসাব পাওয়া গেছে। সরকারি তথ্যানুসারে, করোনা মহামারির সংকটকালীন এই সময়ে প্রয়োজনীয় ব্যয় মেটাতে ঋণ বৃদ্ধির কারণেই এমনটা হয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে বিগ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গত ৫ জুলাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা যায়, অর্থবছর শেষ হওয়ার দিন (৩০ জুন) পর্যন্ত বিগত ১১ মাসে সরকারি ঋণ বৃদ্ধি পেয়েছে ৮.২৩ শতাংশ। সংখ্যার হিসাবে যা ২.৮৯ ট্রিলিয়ন রুপি বা ৩ লাখ ২৮ হাজার ৩২৬ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা।