শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
গণমাধ্যমে করোনা আক্রান্তদের বিষয়ে তথ্য না দিতে ঢাকার সিভিল সার্জনের নির্দেশনা কেন দেওয়া হয়েছিলো-তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।’
বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মহামারি করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করতে চায় সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়।’