মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিএনসিসির ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির কর্পোরেশন সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ অর্থবছরে ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করা হয়েছে।

আজ সোমবার সকালে ডিএনসিসির ২য় পরিষদের ৭ম কর্পোরেশন সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট উত্থাপনপূর্বক পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীর মধ্যে রয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবেলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের প্রশংসা করেন।

এছাড়াও তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুণগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com