শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

খালেদা জিয়া করোনার টিকা নিচ্ছেন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নেবেন।

সোমবার বেলা ২টায় মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রবিবার তার টিকা নেওয়ার ফিরতি এসএমএস আসে।

গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ২৯ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com