শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য গণসংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার দুপুর ১টা পর্যন্ত একঘণ্টা সেখানে রাখা হয় তার মরদেহ। সেখানে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গনে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা কবে এই শিল্পীকে।
এর আগে বেলা ১১ টার দিকে রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ মাঠে সম্পন্ন হয় শিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা। এসময় এই মুক্তিযাদ্ধাকে প্রদান করা হয় গার্ড অব অনার।
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার রাতে মারা যান ফকির আলমগীর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।