সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ গুরু পূর্ণিমা

শিক্ষা ও আধ্যাত্মিক গুরুদের উদ্দেশে সমর্পিত দিন হল গুরু পূর্ণিমা। ২৪ জুলাই রোববার গুরু পূর্ণিমা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিই গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। এদিন ছাত্র-ছাত্রীারা নিজের গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বর ও অভিভাবকের চেয়েও উঁচু আসনে বসানো হয়েছে। একজন গুরুই পারেন সুশিক্ষা প্রদান করে প্রত্যেককে উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে তুলতে। আবার গুরুই ঈশ্বর লাভের পথ দেখিয়ে থাকেন। তাই গুরু পূর্ণিমার দিনটি সকল শিক্ষকদের নিবেদিত।

আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাস। তিনি মহর্ষি বেদব্যাস নামে প্রসিদ্ধ। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তাঁর নাম হয় দ্বৈপায়ন। আবার গায়ের রং শ্যাম বর্ণের হওয়ায় তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। বেদকে চার ভাগে বিভক্ত করার শ্রেয়ও তাঁরই। এ কারণে তাঁর নাম হয় বেদব্যাস। এ ভাবে কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস নামে খ্যাতি লাভ করেন। হিন্দু ধর্মের সমস্ত ১৮টি পুরাণের রচয়িতা তিনি। মহাভারত গ্রন্থের রচনা করে অমরত্ব লাভ করেছেন বেদব্যাস। তাঁর জন্মদিবসই গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়।

গুরু পূর্ণিমা শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সম্পর্ককে চিহ্নিত করে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষকরা মূল্যবোধ, নৈতিকতার শিক্ষাও দিয়ে থাকে। বহির্জগতের সঙ্গে কী ভাবে পা মিলিয়ে চলতে হবে, সে বিষয়েও শিক্ষা দিয়ে থাকেন একজন শিক্ষক।

এই বিশেষ দিনে ভারতের নানান স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুরু পূর্ণিমা পালন করে থাকে। চলতি বছর ২৪ জুলাই গুরু পূর্ণিমা। ২৩ জুলাই ১০টা ৪৩ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয় এবং শেষ হয় ২৪ জুলাই সকাল ৮টা ০৬ মিনিটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com