শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাসপাতালে ভর্তি রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা

ঢাকার হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ ভাগই গ্রামের। এদের বেশিরভাগই নেননি করোনা টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে দেখা যায় রোগী ভর্তির অপেক্ষায় তিনটি অ্যাম্বুলেন্স। এরা এসেছে ঢাকার বাইরে থেকে। অবস্থা জটিল হওয়ার পর এসেছেন হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, গত এক মাসে করোনা সংক্রমণ বেড়েছে আট ভাগেরও বেশি। মৃত্যু বেড়েছে ৫ গুণ। আর হাসপাতালে ভর্তি ৭৫ ভাগ রোগীই গ্রামের।

পরিস্থিতি সামলাতে রাজধানীর ইস্কাটনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এক হাজার বেডের করোনা হাসপাতাল করছে সরকার। এতে থাকছে চারশ করে আইসিইউ ও এইচডিইউ। শনিবার চালু হচ্ছে এই হাসপাতাল। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে ভারত থেকে আসবে ২০০ টন অক্সিজেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com