শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
করোনা থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাপকভাবে এই টিকাদান কার্যক্রম চালাতে নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে।
মঙ্গলবার (২৭ জুলাই) পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ভোগ বিলাসের বিষয় নয়, এটা বিরাট একটা দায়িত্ব। আর তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব হচ্ছে, জনগণের সেবা দেয়া। তাদেরকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করারও আহবান প্রধানমন্ত্রী।
এছাড়াও, সঠিকভাবে দিক নির্দেশনা দিলে, সরকারি কর্মচারীরা যেকোন অসাধ্য সাধন করতে পারবেন বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, টিকা নেয়ার উপযুক্ত কেউ বাদ থাকবে না। ছাত্র, শিক্ষক সবার জন্যই টিকা আনা হচ্ছে।