মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
পুঁজিবাজারসহ অর্থনীতির সব খাতে বিদেশি বিনিয়োগকারীদের উদার আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে রোড-শো।
ইন্টারকন্টিনেন্টাল নিউইয়র্ক বারকলেতে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী রোড-শোর আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ।
রোড-শো’র উদ্ভোধনী বক্তব্যে বিএইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ উল ইসলাম বলেন, বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে যুক্তরাষ্ট্র আগে থেকেই গুরুত্বপূর্ণ অংশিদার। তবে বাংলাদেশ এখন অনেক বদলে গেছে। যেটি বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে হবে।
তিনি বলেন, গত বছর বাংলাদেশ ভারত, ভিয়েতনামসহ অনেক দেশকেই পেছনে ফেলেছে জিডিপি প্রবৃদ্ধিতে। এটি গত এক দশক ধরেই গড়ে ৬ দশমিক ৮ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। তাই বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এখন অবারিত সুযোগ তৈরি হয়েছে। এখনে সব ব্যবসায়ই সহজে উচ্চ মুনাফা সম্ভব। বিনিয়োগকারী সহজেই তার দেশে মুনাফা নিয়েও যেতে পারবেন।
প্রধানন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ব্যবসার নীতি, আইন ও পদ্ধতি অনেক সহজ করেছে। তাদের জন্য আরো বিশেষ সুবিধা দেয়ার কথাও ভাবতে পারে সরকার। এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সরকার এবং প্রধানমন্ত্রী নিজেও বিদেশি বিনিয়োগকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবছেন।