শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বয়স ২৫ হলেই টিকা

২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নিতে পারবেন।

যদিও এরআগে ২৭ জুলাই করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং-এ ১৮ বছরের উর্ধ্বে যে কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্র গেলে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বৈঠকেই ৭ আগস্ট থেকে দেশের সকল ইউনিয়নে টিকা কেন্দ্র স্থাপন করে প্রত্যন্ত এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com