সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় ২৭০ দিন বন্ধ, দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা

চলমান বিধি-নিষেধ আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে। এর মধ্যেই আরো ১০ দিন চলমান বিধি-নিষেধ বা কঠোর লকডাউন বৃদ্ধির সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে জীবন-জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রবিবার (০১ আগস্ট) রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা দাবি করেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মাসের মধ্যে ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। এ সময়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ক্ষতির পরিমাণ দুই লাখ ৭০ হাজার কোটি টাকা। এ ছাড়া বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতির দেড় লাখ দোকানের ক্ষতি ২০ হাজার ৫০০ কোটি টাকা, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির ১২ হাজার দোকানের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা। বাকি ক্ষতি হয়েছে অন্য ছয়টি সমিতির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com