শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
চাঁদপুরের বহুল প্রত্যাশিত অক্সিজেন লিকুইড প্লান্টটি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চালু করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। যার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় শোকের মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, চাঁদপুর সদর হাসপাতালে অক্সিজেনের সর্বোচ্চ সাপোর্ট দেয়া হবে। তবে এটি বাড়ি বাড়ি গিয়ে দেয়া যাবে না। কেননা, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তবে উপজেলা কমপ্লেক্সের হাসপাতালগুলোতে অক্সিজেন দেয়ার ব্যাপারেও প্রস্তুতি চলছে।