সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কানে লাগানো ব্লু টুথ হেডফোন বিস্ফোরিত হয়ে তরুণের মৃত্যু

কানে ব্লু টুথ হেডফোন লাগিয়ে পড়াশোনা করছিলেন এক তরুণ। কিন্তু এই ব্লু টুথ হেডফোনই কাল হলো তার। কানে লাগানো অবস্থাতেই সেটি বিস্ফোরিত হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায় তার দুই কান। হাসপাতালে মারা যান সেই তরুণ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ আগস্ট) রাজস্থানের জয়পুরে এই দুর্ঘটনা ঘটে। ২৮ বছর বয়সের সেই তরুণের নাম রাকেশকুমার নাগার। বিস্ফোরণের পর অচেতন হয়ে গেলে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে রাকেশের দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, ভারতে এর আগে মোবাইল বিস্ফোরণ হলেও ব্লু টুথ হেডফোন বিস্ফোরণের ঘটনা এবারই প্রথম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com