শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় এবং চীন থেকে আরো ৫৪ লাখ টিকা দেশে আসছে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে চীন থেকে ৬ কোটি ভ্যাকসিন কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরো ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরো ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।
এদিকে দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ করোনার (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।