শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মজুদ শেষ, ২০ জেলায় গণটিকা বন্ধ

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৭ আগস্ট থেকে দু’দিন চলে গণটিকা কার্যক্রম। তবে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় আজ থেকে বন্ধ কর্মসূচি। এছাড়া, টিকার মজুদ না থাকায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি চলে শুধু শনিবার।

টিকার ঘাটতি থাকায় বরিশাল, রাজশাহী, চট্টগ্রামসহ ২০ জেলায় বন্ধ রয়েছে গণটিকা কার্যক্রম। সরকারি ঘোষণা অনুযায়ী ৫ দিনব্যাপী এ কর্মসূচি চলায় সকাল থেকে অনেকেই কেন্দ্রগুলোতে ভিড় করলেও ব্যর্থ হয়ে ফিরে যান।

রাজশাহীতে গণটিকা কার্যক্রমের আওতায় টিকা নিয়েছে প্রায় ৩ লাখ ৮২ হাজার জন। রাজশাহী বিভাগের বাকি ৭ জেলায়ও বন্ধ গণটিকা কার্যক্রম। একইভাবে বরিশালের ৬ জেলা ও চট্টগ্রামের ৬ জেলাতেও দেয়া হচ্ছে না গণটিকা।

তবে কুমিল্লা সিটি কর্পোরেশনে তৃতীয় দিনের মতো চলছে কার্যক্রম। সিলেট মহানগরের ৮১ কেন্দ্রেও সকাল থেকে ভিড় করেন অনেকে। তবে, আজ শুধুমাত্র ২৫ হাজার মানুষকে টিকা দেয়া হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দু’দিনে সিলেটে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষকে টিকা দেয়া হয়।

সম্প্রসারিত কর্মসূচির প্রথম দিনে গত শনিবার দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন মানুষ। গ্রাম, ছোট শহর ও মহানগরের অনেক কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ওই দিন সম্প্রসারিত ও নিয়মিত কর্মসূচি মিলিয়ে ৩০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় টিকার জন্য মানুষের ভিড় দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com