মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশি বিনিয়োগে বড় অংশীদার হয়ে উঠছে জাপান

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপান এখন বিদেশি বিনিয়োগেরও বড় অংশীদার। এরই মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগকারীদের তালিকার শীর্ষ তিনে উঠে এসেছে দেশটির ব্যবসায়ীরা। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বলছে, আগামী দুই বছরে যুক্তরাজ্যকে ছাড়িয়ে তালিকার দুইয়ে উঠবে জাপান।
অবকাঠামোসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৭৪ সাল থেকে বাংলাদেশকে ঋণ, অনুদানসহ নানা ধরনের সহযোগিতা দিচ্ছে জাপান। উন্নয়ন সংস্থা জাইকার হিসাবে, বাংলাদেশে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ দুই হাজার দুইশ কোটি ডলার। একক দেশ হিসেবে যা সর্বোচ্চ। তবে সংস্থা হিসেবে বিশ্ব ব্যাংক ও এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবি থেকে আরো বেশি সহায়তা পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে জাপানিদের বিনিয়োগও বাড়ছে ধারাবাহিকভাবে। জাইকার হিসাবে, ব্যবসা করছে হোন্ডাসহ তিনশ ২২ কোম্পানি। মোট বিনিয়োগ দুইশ ২০ কোটি ডলার। দেশের ইতিহাসে একক সর্বোচ্চ বিনিয়োগও আসে জাপান থেকে। ২০১৮ সালে একশ ৪৮ কোটি ডলারে আকিজ ট্যোবাকো কিনে নেয় জাপান ট্যোবাকো। পরের বছর সামিট পাওয়ারে ৩৩ কোটি ডলার বিনিয়োগ করে জেরা।
আগামী বছরও দেশটি থেকে বড় বিনিয়োগ আশা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে একশ কোম্পানি বিনিয়োগ করবে একশ কোটি ডলার। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রস্তুত হচ্ছে জাপানিদের জন্য আরো একটি অর্থনৈতিক অঞ্চল।
জাপান বাংলাদেশ চেম্বারের মহাসচিব তারেক রাফি ভূঁইয়া বলছেন, করোনার কারণে কিছুটা ধীর হতে পারে বিনিয়োগ প্রক্রিয়া। তবে বাংলাদেশে আগ্রহ বাড়ছে জাপানি ব্যবসায়ীদের। আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।
তিনশ ৯২ কোটি ডলার লগ্নি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীর তালিকার শীর্ষে মার্কিন ব্যবসায়ীরা। দুইশ ৫২ কোটি ডলার নিয়ে তালিকার দ্বিতীয় যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com