শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সুহানাকে লঞ্চ করছেন পরিচালক জোয়া আখতার?

ছেলে-মেয়েদের কেরিয়ার নিয়ে সবসময় খোলাখুলি কথা বলেছেন শাহরুখ খান। শাহরুখ আগেই জানিয়ে দিয়েছেন, তার বড় ছেলে আরিয়ান অভিনয় করবেন না। সুহানারই ইচ্ছে অভিনেত্রী হওয়ার। সুহানার সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন জোয়া আখতার।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুহানা। একটি আন্তর্জাতিক কমিক গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জোয়া। সেটি আর কিছু নয়, ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা। ওটিটি প্ল্যাটফর্মে নাকি স্ট্রিম করবে সেই ছবি। অনেকদিন ধরেই কেন্দ্রীয় চরিত্রের জন্য আদর্শ অভিনেতাকে খুঁজছিলেন জোয়া। পরে তার মনে হল, সুহানাই এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। টিনেজারদের নিয়ে তৈরি হচ্ছে এই গল্প। সুহানা ছাড়া আরও অনেক কিশোর-কিশোরীকে প্রয়োজন এই ছবির জন্য। অডিশনের কাজ চলছে পুরোদমে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com