শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতো হবে: কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত

চলমান আফগানিস্তানের তালেবান ইস্যু নিয়ে মুখ খুলেছেন যেকোনো বিষয়েই সরব, লাগামহীন মন্তব্যের জন্য বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার দাবি, নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে স্টোরিতে আফগানিস্তানের ঘটনা নিয়ে একাধিক পোস্ট করেন কঙ্গনা। প্রাণে বাঁচার জন্য অসংখ্য আফগান বিমানে ওঠার চেষ্টা করছেন। এমন একটি ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এটা দেখুন আর মনে রাখবেন এই তালেবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দেয়। তালেবানরা এখন আপনার অনেক কাছে। আগামীতে মোদি না থাকলে আপনিও এই জায়গায় থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com