শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

পরীমনির জামিন আবেদন নাকচ, ফের রিমান্ডে

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রিমান্ড ও জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদেশে তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে এক দিনের জন্য হেফাজতে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। রিমান্ডের বিষয়ে হাই কোর্টের দেওয়া নির্দেশনা অনুসরণ করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।-বিডিনিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com