শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

পরীমণি ও হেলেনা জাহাঙ্গীর পাশাপাশি কক্ষে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

গতকাল আদালত থেকে সন্ধ্যার দিকে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হয়। সেখানেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে পরীমণিকে। এদিকে পরীর পাশের কক্ষেই রয়েছেন আলোচিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

পরীমণি ও হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে এসব তথ্য নিশ্চিত করেছেন কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল।

জেল সুপার আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতের নির্দেশে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকেও হেলেনার পাশের কক্ষেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com