শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

এয়ার ফোর্সের পোশাকে নজরকাড়া কঙ্গনা

অ্যাকশন থ্রিলার ‘ধকড়’-এর শুটিং শেষ করেছেন সদ্যই। ছুটি নেওয়ার ফুরসত নেই বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। গত শুক্রবার পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন তার আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’র প্রি প্রোডাকশনের কাজে। সে কাজ আপাতত শেষ।

কিন্তু তাতেও ফুসরত মেলেনি। শুক্রবার এক ছবির কাজ শেষ করে শনিবার আবারও শুটিং সেটে ফিরলেন কঙ্গনা। শুরু করলেন আরও একটি নতুন ছবি ‘তেজশ’-এর কাজ। এই ছবিতে ‘কুইন’ খ্যাত অভিনেত্রীকে দেখা যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলটের চরিত্রে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com