শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

টিকা বিক্রির ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বাস্থ্য ডিজি

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা বিক্রির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা জানান।

তিনি বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ।

ওই ক্লিনিক থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। এর একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।

ওই টিকার ভায়াল বিজয়কৃষ্ণ তালুকদারের হাতে কীভাবে গেল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্বাস্থ্যের লোকজন জড়িত না হলে টিকার ভায়াল বাইরে এনে বিক্রি করা সম্ভব না বলেই তদন্ত কর্মকর্তাদের ধারণা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com