শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ শুনানি ১৬ নভেম্বর

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির আবারো পিছিয়েছে। শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (২৩ আগস্ট) আদালত সূত্রে থেকে এ তথ্য জানা যায়।

আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com