শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ভেতরের বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন এবং বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।
সোমবার (২৩ আগস্ট) বিকালে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৩ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট আট হাজার ৩৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ১৩৪ জন।