শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ পালনে বাংলাদেশ কৃষক লীগ ১১ নং ওয়ার্ড, মিরপুর থানা, ঢাকা মহানগর উত্তর-এর আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এ.কে.এম আজম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, মিরপুর থানা কৃষক লীগের সভাপতি আব্দুল সালাম শাহ আলম, সাধারণ সম্পাদক আশরাফ খান রাসেল, ১১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মহানগর উত্তর, থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।