সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিলখানা হত্যা মামলার আসামি গুলজার হোসেনের মৃত্যু

আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মো. গুলজার হোসেন (৬০) মারা গেছেন।

আজ শনিবার (২৮ অগাস্ট) ভোরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন গুলজার হোসেন। অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী  জানান, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ অবস্থায় ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে আনা হয়। সকালের দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com