সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জালে ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’, ভাগ্য খুলল জেলের

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। রবিবার ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।  বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসেন। মৎস্য আড়তের আড়তদার রেজাউলের আড়তে মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডল আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

বাবু সরদার বলেন, ‘আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়লে খুশি হই। তবে জালে আটকানোর পড়ে মাছটি বেশি লাফালাফি করেনি। দ্রুত সময়ের মধ্যে মাছটি ডাঙ্গায় তুলি।’

জেলা মৎস্য কর্মকতা মো. রোকনুজ্জামান বলেন, একটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে মাছগুলো কম পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com