শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিনোফার্মের আরো ৫৬ লাখ ডোজ টিকা এসেছে

চীন থেকে কেনা সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ ঢাকায় পৌঁছেছে। রাত আড়াইটার দিকে বাংলাদেশ বিমান ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরে বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে টিকা বেক্সিমকোর সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় টিকা রাখা হয়েছে বলে জানিয়েছেন এমএমসির লাইন ডিরেক্টর ডা. সামসুল হক।

এর আগে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে দেড় কোটি ডোজ টিকার দামও পরিশোধ করে বাংলাদেশ।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। দেশে বর্তমানে বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনা প্রতিরোধে দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com