বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

জিয়ার কবর নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক

জিয়াউর রহমানের কবর নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, আওয়ামী লীগের নেতারা বলছেন, জিয়াউর রহমানের কবরে তার লাশ নেই। জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এটা জাতির দুর্ভাগ্য, স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এ ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জিয়াউর রহমান জাতির অস্তিত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণা মধ্য দিয়ে এ দেশে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’

কিন্তু মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন মরদেহ আছে কি না, তা প্রমাণ করতে। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ওনার চ্যালেঞ্জ ওনার নিজেকে গ্রহণ করতে বলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা উনি প্রমাণ করুক। লেট হিম প্রুভড, হি ওয়াজ দ্য ফ্রিডম ফাইটার। এসময় তিনি আরো বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরও দেশে গণতন্ত্র নেই। মানুষ অধিকার থেকে বঞ্চিত”।

মির্জা ফখরুল অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে চন্দ্রিমা উদ্যানে যেতে দলের নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও দেশব্যাপী আয়োজন করা হয়েছে আলোচনা সভা, হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com