শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৪ ঘণ্টায় আরো ৭৯ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৬ হাজার ২৭৪ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২৯৪টি। এতে নতুন রোগী শনাক্ত ৩ হাজার ৬২ জন। ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো জানায়, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।

এর মধ্যে গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয় ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোনো মাসে দেশে এত মৃত্যু হয়নি। তার আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে, ২ হাজার ৪০৪ জনের।

বর্তমানে সারা বিশ্বেই করোনার ডেলটা ধরনের দাপট চলছে। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৪২টি দেশ ও অঞ্চলে করোনার অতি সংক্রামক এ ধরন ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়েই করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com