মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিজিটাল বাংলাদেশের বীজ বঙ্গবন্ধুই বপন করে গেছেন : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যুদ্ধের ধ্বংস-স্তুপের উপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন।
তিনি বরেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, ১৯৭৩ সালে আইটিইউ ও ইউপিইউ’র সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন এবং খুলনায় ক্যাবল শিল্প প্রতিষ্ঠা করে ডিজিটাল বাংলাদেশের বীজ অংকুরিত করে গেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরে মোবাইল ফোন  ও কম্পিউটার প্রযুক্তি সাধারণের নাগালে পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর অংকুরিত বীজটি চারা গাছে এবং  ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত তা বিরাট মহিরূহে রূপান্তর করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে তিনি (শেখ হাসিনা) চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব প্রদানের যোগ্যতায় উপনীত করেছেন।
মোস্তাফা জব্বার  সোমবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম আয়োজিত ভার্চূয়্যাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান।
গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ শিল্প কলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রতন বক্তৃতা করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন দক্ষ মানব সম্পদ ছাড়া প্রত্যাশিত সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি (বঙ্গবন্ধু) সেই চিন্তা থেকেই বাঙালির অধিকার প্রতিষ্ঠায় শাসনভার গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে কুদরত-ই-খুদা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষা নীতি ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছিলেন।
কম্পিউটারে বাংলা ভাষা সংযোজনের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে, তিনি (বঙ্গবন্ধু) দেশের সব প্রাথমিক বিদ্যলয়গুলোকে সরকারিকরণ করেন। জাতীয় সংসদে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদান করেন।
‘মাত্র সাড়ে তিনি বছরে বঙ্গবন্ধু এ ধরণের এক শ’ পঞ্চান্নটিরও বেশি বিশেষ উদ্যোগ  গ্রহণ করেন’ এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ এই ভিত্তির ওপর-ভর করেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তাঁরই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক সংগঠন পুনর্গঠন করে শেখ হাসিনার নেতৃত্ত্বেই বঙ্গবন্ধু ঘোষিত অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিটি আইসিটি কর্মকর্তাকে স্ব-স্ব ক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালেনে যে কোন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com