শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১০টি শয্যা বরাদ্দ

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১০টি করে শয্যা বরাদ্দ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শুক্রবার সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য ডিজি বলেন, প্রত্যেক করোনা রোগীর জন্য সেখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। কিন্তু অনেকেই এ তথ্য জানেন না। ফলে তারা শহরের বড় হাসপাতালগুলোতে ভিড় করেন।

তিনি বলেন, সম্প্রতি তিনি ঢাকার বাইরের কয়েকটি জেলার বড় হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। সেখানে তিনি দেখেছেন, ভর্তি হওয়া রোগীদের ৯০ শতাংশের বেশি গ্রাম থেকে আসা।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ৫০ বছরের অর্জনের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ওয়াটার এইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খাইরুল আলম।

করোনা মহামারী মোকাবিলার চ্যালেঞ্জের বিষয়ে বক্তব্য দেন পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের প্রধান বিজ্ঞানী লিয়াকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ মুনির হোসেন। দুই দিনের এই অনুষ্ঠানে প্রায় ৫০টি নিবন্ধ উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com