শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

মমেক হাসপাতালে এ পর্যন্ত ১০ হাজার ১৭৬ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ সংস্কৃতি প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেল কলেজে( মমেক) আজ ২০৮ টি সহ এ পর্যন্ত  মোট দশ হাজার ১৭৬ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ।
আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর পক্ষ থেকে  আরো সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনা রোগীদের জন্য  মমেক হাসপাতালে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন। পরে,  তার পক্ষ থেকে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিমন্ত্রীর এই  মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে  ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com