বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ ভাটারা থানায় এই মামলাটি দায়ের হয়।

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাবো।”

মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হচ্ছেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com