শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

পরীমনি ভীষণ সাহসী: নচিকেতা

তিনি আরও বলেন, ‘পরীমনি তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।’

সোমবার (৭ সেপ্টেম্বর) নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। বিষয়টি জানতে পেরেই এমন মন্তব্য করেছেন নচিকেতা।

জনপ্রিয় এ শিল্পী আরও বলেন, ‘আমি জানি পরীমনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওর দোষ নয়। সমাজের দোষ।’

ভারতীয় সংবাদমাধ্যমে পরীমনির উদ্দেশে বার্তা দিয়েছেন নচিকেতা। বলেছেন, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সবসময় পাশে আছি।’ ওই সাক্ষাৎকারে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার উদাহরণ টেনে নচিকেতা বলেন, ‘সেই সময় ওকে শুনতে হয়েছিল, ওর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নিচে নামিয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com