শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ভেনিস চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসিত ‘স্পেন্সার’

সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্যালা গ্রান্দে থিয়েটার। ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা গোল্ডেন লায়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে প্রিন্সেস ডায়ানার জীবনকাহিনী নিয়ে নির্মিত ‘স্পেন্সার’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চিলি’র চলচ্চিত্র নির্মাতা পাওলো লারাইন।

প্রিন্সেস অব ওয়েলস, ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন টোয়াইলাইট খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার পরিচয়, প্রণয় ও তাদের বিয়ের পেছনের নানা ঘটনা উঠে এসেছে ‘স্পেন্সার’-এ। একজন সাধারণ নাগরিক ডায়ানা ফ্র্যান্সিস স্পেন্সারের ব্রিটিশ রাজবধূ হওয়া এবং তার চূড়ান্ত পরিণতি দেখানো হয়েছে চলচ্চিত্রে। প্রিন্স চার্লসকে বিয়ের পর রাজপরিবারের অন্যান্য সদস্যদের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন ডায়ানা। ক্যামিলা পার্কারের সঙ্গে চার্লসের প্রেম এবং এ কারণে পরবর্তীতে তাদের বিচ্ছেদের ঘটনাও উঠে এসেছে পাওলো লারাইনের চলচ্চিত্রে।

শুক্রবার স্পেন্সারের ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর পুরো ৫ মিনিটব্যাপী দাঁড়িয়ে সম্মান জানানো হয় চলচ্চিত্রের কলাকুশলীদের। সাবলীল অভিনয়ের কারণে সমালোচক ও বিচারকদের কাছে প্রশংসিত হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com