শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তালিকায় রয়েছে ফারুকীসহ এশিয়ার মোট ৭ চলচ্চিত্র নির্মাতার ছবি।
গতকাল কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ৭টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও এই পুরস্কারের জন্য লড়বে ফিলিপাইন্সের বিখ্যাত পরিচালক ব্রিলান্ডে মেন্ডোজা, জাপানি পরিচালক নাওমি ওগিগামি ও ভারতের অপর্ণা সেনের ছবি।