শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।

একই সময়ে দেশে ২ হাজার ৬৩৯ জন রোগীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহারে কভিড-১৯ এর প্রাদুর্ভাব ধরা পড়ে। পরের বছরের শুরুতে তা আস্তে আস্তে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে শুরু করে।

বাংলাদেশ ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। তবে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

গত ফেব্রুয়ারিতে দেশে গণ টিকাদান শুরু হয়েছে। যা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com