বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

খালেদার মুক্তি চেয়ে পরিবারের আবেদন স্বরাষ্ট্রে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার আবেদন করেছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানান, এ দিন খালেদার মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

তবে কী মতামত দেওয়া হয়েছে তা আনিসুল হক উল্লেখ করেননি।

গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জানা গেছে, আগেরবারের মতো এবারও চিঠিতে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চাওয়া হয়েছে।

গত ১৫ মার্চ শেষবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। গত বছর মহামারির শুরুতে পরিবারের আবেদনে সরকার তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাময়িক মুক্তি দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com