রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত ২০

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো কোনো মৃত্যু হয়নি।

সরকারি হাসপাতালের হিসেবের বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকেই প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসকের পরামর্শে ঢাকার হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে রোগী স্বজনরা জানিয়েছেন।

সে হিসেবে নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ ডেঙ্গু ওয়ার্ডে দু’জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে ডেঙ্গু প্রকোপ মোকাবিলা করতে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৪ বেডের একটি ওয়ার্ড ও ৪ উপজেলার হাসপাতালে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া আছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে সাধারণ মানুষের সচেতনতা ও সিটি করপোরেশনের একযোগে কাজ করতে হবে। তাহলে ডেঙ্গুর প্রকোপ ছড়াতে পারবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com