শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খান। বাইরের দুনিয়া নিয়ে খুব বেশি ভাবেন না কিং খান। তিনি শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ক’দিন থেকে আলোচনায় উঠেছে এবার শিল্পী সমিতির নির্বাচন করছেন ঢালিউড কিং।
শাকিব খানকে নিয়ে এরই মধ্যে শিল্পীদের এই দ্বি-বার্ষিক ভোটকে কেন্দ্র করে নানা জল্পনার তৈরি হয়েছে। যদিও নির্বাচন নিয়ে আগে কোন কথা না বললেও এবার নিজের অবস্থান তুলে ধরলেন তিনি। নির্বাচন নিয়ে সব গুঞ্জন উড়িয়ে জানালেন কোনো নির্বাচনেই তিনি অংশ নিচ্ছেন না।
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে শাকিব বলেন, ‘নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই। আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ।’
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা মনে করেন, ‘সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে।’