বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আইন মন্ত্রণালয়ের সম্মতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার রাতে একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে গত আগস্টে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আবেদনের বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধির পক্ষে মতামত দেয়। শর্তের মধ্যে ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে, দেশের বাইরে যেতে পারবেন না তিনি।
নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানোর কথা। সেখান থেকে সবুজ সংকেত পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সরকারি সফরে জার্মানিতে রয়েছেন। রোববারই তার দেশে ফেরার কথা রয়েছে।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়।
গত বছরের মার্চে কারাগার থেকে মুক্তির পর গুলশানের নিজ বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com