সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সীতাকুণ্ডের ভেসে এসেছে তিনটি মৃত স্ত্রী ডলফিন। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বি এম এনার্জি গ্যাস কারখানা সংলগ্ন সাগর উপকূলে বুধবার বিকেলে স্থানীয়রা ডলফিন তিনটি দেখতে পায়। তাদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ডলফিনগুলোকে মাটি চাপা দেয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, মৃত ডলফিন তিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে। উপকূলে ভেসে আসা মৃত ডলফিনগুলো স্ত্রী প্রজাতির। সমুদ্রে বসানো বিহিন্দি জালে আটকা পড়ে এগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা পরে জোয়ারের সঙ্গে সাগর উপকূলে ভেসে এসেছে। প্রতিটি ডলফিন প্রায় ৭ ফুট লম্বা ও ওজন ৩ মণ হবে বলে তিনি ধারণা করেন।
স্থানীয় কৃষক মোহাম্মদ ইউসুফ জানান, মঙ্গলবার বিকেলে জোয়ারের সঙ্গে মৃত ডলফিনগুলো ভেসে আসে। বুধবার দুপুর থেকে মৃত ডলফিনগুলোর পচা গন্ধ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। এর আগে গত ২০ আগস্ট সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলীয় বনে ভেসে আসা প্রায় ২ মন ওজনের একটি ডলফিন।