শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আবারো এমপিদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে আবারো এমপিদের তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ অধিবেশনে বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা, চিকিৎসকদের রাজনীতি করা নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের সমালোচনা তাকে আরো শক্তিশালী করে। এসময়, দেশে শিগগিরই করোনা টিকা উৎপাদন হবে বলেও আশ্বস্থ করেন মন্ত্রী।

চিকিৎসক, চিকিৎসা সেবা ও বেসরকারি হাসপাতাল নিয়ে সংসদে কঠোর সমালোচনা করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার জাতীয় সংসদে বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তারা স্বাস্থ্য খাত ও স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন।

চিকিৎসকদের রাজনীতির করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তারা। এসময় অভিযোগ ওঠে, চিকিৎসার বিল দিতে না পারায় বেসরকারি হাসপাতালগুলোতে রোগী আটকে রাখাও হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনা বিলের ওপরে আলোচনায় এসব সমালোচনা করেন এমপিরা।

এসব অভিযোগের জবাবে চিকিৎসকদের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। এসময় তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুব্যবস্থা ও চিকিৎসকদের সেবার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন ও টিকা প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি জানান, এরই মধ্যে আড়াই কোটি প্রথম ডোজ ও দেড় কোটি মানুষের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।

বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়। এরপর কণ্ঠভোটে সংসদে পাস হয়ে মেডিকেল কলেজ গভর্নিং বডি রিপিল অর্ডিনেন্স বিল ২০২১ ও শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com