বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নির্বাচন সরকারের অধীনে নয়, নির্বাচন হয় কমিশনের অধীনে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ‘সিরিজ মিটিং’ করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। ‘তত্ত্বাবায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে রাত ১২ টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে কথা বলেন  তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আর হবেনা।’
তিনি আজ বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরূল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মন্ত্রী হাছান মাহমুদ দুপুরে হেলিকপ্টারযোগে চর ফ্যাশনে অবতরণের পরই সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে সেখানে শেখ রাসেল শিশুপার্কে স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যখন নির্বাচন হয় তখন প্রশাসনের কর্মকর্তারা সরকারের অধীনে থাকেন না, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে থাকে। সরকার তখন ডিসি, এসপি, ইউএনও কাউকেই বদলি করতে পারেনা। সব নির্বাচন কমিশনের হাতে চলে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com