শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফাইজার টিকা দেওয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এ জন্য আমার কাজ করছি।

শনিবার দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশসহ আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। তবে আমাদের দেশের নাম এখন সেই লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এটা আমাদের দেশের জন্য সুখবর।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে দেড় কোটি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে ছয় কোটি টিকা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা যা আমরা অর্ডার দিয়েছি।

তিনি বলেন, আমরা ডাব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে ৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি।

জাহিদ মালেক বলেন, এখনো অনেক দেশ টিকা দিতে পারেনি। টিকা দিতে পারেননি বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতায় নেই। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা শোচনীয়।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com