শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ইভ্যালি নিয়ে অবস্থান ব্যাখ্যা করলেন ফারিয়া

ইভ্যালি নিয়ে জল ঘোলা হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় শবনম ফারিয়ার সঙ্গে। ইভ্যালি নিয়ে তার অবস্থান জানতে চেয়েছেন অনেকে।

নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এ অভিনেত্রী। লিখিত বার্তায় জানিয়েছেন, জুলাইয়ের পর দাপ্তরিক কোনো কাজ ছিল না ফারিয়ার। তাই আগস্টে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তার শুরুতে শবনম ফারিয়া লেখেন, ‘দুদিন ধরে খেয়াল করছি আমার সঙ্গে কথা না বলে কেউ কেউ বিভিন্ন রকমের সংবাদ প্রকাশ ও প্রচার করছে। সেসব খবরের শিরোনাম দেখে ভেতরের খবর না পড়ে মন্তব্য করতে কিছু মানুষের সম্ভবত খুব ভালো লাগে! যা সত্যি খুবই দুঃখজনক।’

তিনি আরও লেখেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি অনুভব করি, গণমাধ্যমকর্মীদের কেন যেন আমার প্রতি বিশেষ ভালোবাসা আছে। তবে কয়েকজন কারণে অকারণে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশে বিশেষভাবে আগ্রহী থাকেন। সম্ভবত আমি সবসময় কল রিসিভ রিসিভ করতে পারি না, ভনিতা করি না, কাউকে তেলানোর ক্ষমতা আমার নেই এমন আরও কিছু কারণ থাকতে পারে। তাই বেশির ভাগ সাংবাদিক ভাইদের প্রিয় তালিকায় আমার নাম একদম শেষের দিকে।’

ইভ্যালির প্রসঙ্গে ফারিয়া উল্লেখ করেন, ‘কিছু বিষয় এখন পরিষ্কার করার সময় এসেছে। আমি জুন-জুলাই দুই মাস তাদের গণসংযোগ বিভাগে কাজ করেছি। আমি সেখানে যোগদানের ১৫ দিন পর থেকেই বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট চলে আসায় তাদের কার্যক্রম অনেকটাই কমে এসেছিল। জুলাইয়ের পর আমার দাপ্তরিক কোনো কাজই ছিল না! তাই আগস্টে আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে আসি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com