শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দেশে ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৬০ জন আর নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন আর নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৬৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৭৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ৭৫২ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৭৬ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৬ হাজার ২৭৪ জন নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com