শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সালমানের জীবন নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র

সালমান খানের জীবন নিয়ে আগ্রহ কম নয়। ১৯৮৮ সালে রেখা অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। তবে খ্যাতি পান পরের বছর মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে। রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে যান সালমান। তারপরের কাহিনি সকলেরই জানা।

 

বর্তমানে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ের জন্য বিদেশে রয়েছেন সালমান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রাশিয়ার পর তুরস্কে হচ্ছে ছবির শুটিং। তারপর অস্ট্রিয়াতেও যাবে গোটা টিম। এদিকে মুক্তির অপেক্ষায় ‘অন্তিম’। সে ছবিতে ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করেছেন সালমান। পরিচালনায় মহেশ মাঞ্জরেকর। বন্ধু শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান। পাশাপাশি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিরও শুটিং শেষ করবেন তিনি। এর ফাঁকেই ডকু সিরিজের জন্য সময় বের করবেন সালমান, এমনই খবর শোনা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com